৭৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ পিএম

সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

আজ রবিবার প্রধান কার্যালয়ে নিয়মিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাড. মো. জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া পরস্পর যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাত হাজার পাঁচ শ কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রযোজ্য ধারায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত কমিশন থেকে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত