গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা ও লেখক নির্মল সেনের ৯৫তম জন্মদিন পালিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) সাংবাদিক নির্মল সেনের জন্মদিন উপলক্ষে কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, সাংবাদিক এইচ এম মেহেদী হাসনাত, রতন সেন কংকন, মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস প্রমুখ বক্তব্য রাখেন।
ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী খোকন চন্দ্র বর্মণ