হেরোইনসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২:১৪ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০৫ পুরিয়া হেরোইনসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আঁটি ভূমিপল্লী আবাসন এলাকার মূল ফটকের সামনে থেকে গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গতকাল রবিবার দুপুরে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।

গ্রেপ্তার আরিফ মাহমুদ (৩৫) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, আরিফ পেশাদার মাদক কারবারি। তার কাছ থেকে ১০৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় সাতটি মাদক মামলা রয়েছে। নতুন আরেকটি মামলা দিয়ে গতকাল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত