ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘জুলাই জাগরণ’ কর্মসূচি। গতকাল রবিবার কর্মসূচির তৃতীয় দিনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা ও নাট্য উপস্থাপন। বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আয়োজনে সংগীত, আবৃত্তি, আলোচনা ও নাটকের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী দিনগুলোর স্মৃতিচারণ করা হয়েছে।
নিরায়ণ হোছাইনের উপস্থাপনায় গতকাল প্রথম অধিবেশন শুরু হয়। এরপর তেলাওয়াত ও হামদ পরিবেশনার পর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত সাইমুম শিল্পীগোষ্ঠীর সমন্বয়ে গান, আবৃত্তি ও নাটক পরিবেশিত হয়। ‘জুলাই অনিনয়’-এর নাট্য পরিবেশনার মাধ্যমে প্রথম অধিবেশন শেষ হয়।
এ ছাড়া দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে রাত ১০টায় শেষ হয় সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত জুলাই জাগরণের তৃতীয় দিনের কর্মসূচি।
