কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২১ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৭:৩১ এএম

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত শনিবার ও গতকাল রবিবার থানা পুলিশের পাশাপাশি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেপ্তার করে। পুলিশ বলছে, গ্রেপ্তাররা সংঘবদ্ধ হয়ে দেশকে অস্থিতিশীল করা, ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালিয়ে আসছিল।

গ্রেপ্তাররা হলেন, আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন; ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা যুবলীগের সদস্য মো. গিয়াস উদ্দিন; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ; শাহবাগ থানা আওয়ামী লীগের ২০ নম্বর ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারি মো. ইব্রাহীম; বনানী থানা ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের (নিষিদ্ধ) সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর-এর সদস্য মো. বাদশা খান; নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম ওরফে তারেক; আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি ও বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য সাব্বির মজুমদার; ঝালকাঠির কাঁঠালিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাঁঠালিয়া থানার রামপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জাকির হোসেন ফরাজী; ভোলার চরফ্যাশন উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ; ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি আনিসুর রহমান হিটলু; উত্তরখান থানা আওয়ামী লীগের কার্যপরিষদের সদস্য ও ঢাকা উত্তর আওয়ামী লীগ কাচকুড়া ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম; ছাত্রলীগের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম; ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রাক্তন সদস্য মইনুল হোসেন সুমন; উত্তরখান থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক; বংশাল থানার কায়েতটুলী শাখা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. রকি ওরফে রায়হান ওরফে রুকু; ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার; ঢাকা মহানগরী দক্ষিণ আওয়ামী মৎসজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শিকদার; ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হামীম আহমেদ ওরফে মিনহাজুল আবেদিন; ঢাকা জেলা আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক সান মোহাম্মদ; শ্যামপুর থানা ৫৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সায়মন রহমান এবং খিলগাঁও থানা ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আল মামুন সরকার।

এদিকে, সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮২২ জন এবং অন্যান্য ঘটনায় ৫৩১ জন রয়েছে। গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে দেশীয় রিভলবার একটি, দেশীয় একনলা বন্দুক ২টি, কার্তুজ ৪ রাউন্ড, দেশীয় এলজি একটি, বার্মিজ চাকু একটি, চাইনিজ কুড়াল একটি ও হ্যান্ডকাফ একটি উদ্ধার করা হয়। পুলিশের বিশেষ এ অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত