ভারতের সুপারম্যানদের পারফরম্যান্সকে 'দশে দশ' দিলেন শচীন টেন্ডুলকার

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৭:১৩ পিএম

অসাধারণ এক প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করল শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। সোমবার এই ঐতিহাসিক জয়ের পর দেশ-বিদেশের ক্রিকেট মহল প্রশংসায় ভাসিয়েছে টিম ইন্ডিয়াকে। 

অ্যান্ডারসনের সঙ্গে টেন্ডুলকার নাম জুড়ে এই প্রথম সিরিজ আয়োজন করা হয়েছিল। ট্রফি উদ্বোধন করেছিলেন দুজনেই। সিরিজ শেষে ভারতের পারফরম্যান্সের প্রশংসা করে টুইট করেছেন শচীন টেন্ডুলকার, 
“টেস্ট ক্রিকেট… গায়ে কাঁটা দেওয়া অনুভূতি। সিরিজ ২-২, পারফরম্যান্স ১০/১০! সুপারম্যানরা ভারত থেকে! কী জয়!”

প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি টিমের ধারাবাহিকতা ও পারফরমারদের প্রশংসা করে লিখেছেন,
“জাদেজা, ওয়াশিংটন, পান্ত — দুর্দান্ত সিরিজ। এত তরুণ একটি দল থেকে এতটা ধারাবাহিকতা সত্যিই প্রশংসনীয়।”

ওয়াসিম জাফর ব্যতিক্রমী ভঙ্গিতে লিখেছেন,
“সিরিজ ড্র হলেও বাউন্ডারির হিসেবে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ভারতেরই। @MichaelVaughan #ENGvIND”

অনিল কুম্বলে লেখেন,
“ভালো খেলেছ ভারত!! কী সিরিজ… অসাধারণ পারফরম্যান্স সিরাজ ও প্রসিদ্ধের, চাপের মুহূর্তেও মাথা ঠান্ডা রেখেছে। শুভমান ও দলকে অভিনন্দন!”

সূর্যকুমার যাদব লিখেছেন,
“বাহ, কী দারুণ লড়াই! শেষ পর্যন্ত লড়ে যাওয়াই এই টিম ইন্ডিয়ার পরিচয়।”

অজিঙ্কা রাহানে লিখেছেন,
“টেস্ট ক্রিকেট এর চেয়ে ভালো আর হতে পারে না। চরম উত্তেজনা, চাপের মুহূর্ত আর চরিত্রের পরীক্ষা — টিম ইন্ডিয়াকে অভিনন্দন।”

ইরফান পাঠান প্রশংসা করেছেন সিরাজের সাহসিকতার,
“লোহা শরীর আর সিংহ হৃদয় — মোহাম্মদ সিরাজ।”

হারভজন সিং লিখেছেন,
“সিরাজ আর প্রসিদ্ধের অসাধারণ বোলিং। কী জয়! দারুণ এক টেস্ট ম্যাচ। তোমরা সবাই মুগ্ধ করেছ। ভালোবাসা রইল।”

এমনকি প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল ভন-ও মুগ্ধ হয়ে বলেছেন,
“অবিশ্বাস্য! এমন কিছু কখনো দেখিনি। অসাধারণ সিরিজ… 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত