ওজন কমাতে পারে ৩ মসলা

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:৪৮ এএম

খাওয়া-দাওয়ার অনিয়ম, শরীরচর্চায় অনীহা, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা এই কারণগুলো শরীরে মেদ জমে যাওয়ার অন্যতম কারণ। ভুঁড়ি একবার বেড়ে গেলে, সহজে তা কমানো যায় না। জিম, কড়া ডায়েট করেও বিশেষ লাভ হয় না? সেক্ষেত্রে পেটের মেদ কমাতে কিছু মসলার ওপরেও ভরসা রাখতে পারেন। শরীরের বিপাক হার বৃদ্ধি পেলে, বিপাক হার বাড়ে। জেনে নিন পেটের মেদ ঝরাবে কোন মসলা।

ছোট এলাচ : এলাচের সুগন্ধ মন ভালো করে দেয়। ছোট এলাচে রয়েছে মেলাটোনিন, যা বিপাক হার বৃদ্ধিতে সাহায্য করে। মেদ ঝরাতে এই মসলা বেশ কার্যকর। রাতে ঘুমোতে যাওয়ার আগে হালকা গরম পানিতে এলাচ মিশিয়ে খেতে পারেন। রাতে গরম দুধ খেলে, তাতেও দুটো এলাচ মিশিয়ে খান। মেদ কমবে সহজেই।

জিরা : হজম ভালো হলেই বাড়বে বিপাক হার। আর বিপাক হার বাড়লে ভালো হবে হজম। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য হজম ভালো হওয়া জরুরি। জিরা হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। রাতভর আধা কাপ পানিতে এক চামচ জিরা ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে খালি পেটে পানিটি ছেঁকে খেয়ে নিন। ওজন ঝরবে দ্রুত।

হলুদ : হলুদ ছাড়া রান্নার কথা ভাবা যায় না। এই হলুদ কিন্তু ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। হজম ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে হলুদ। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর হলুদ শরীরের বাড়তি মেদ ঝরিয়ে দেয়। চটজলদি ওজন কমাতে হালকা গরম পানিতে হলুদ ও গোলমরিচ মিশিয়ে খেতে পারেন। রাতে গরম দুধ খাওয়ার অভ্যাস থাকলে, দুধের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে খেতে পারেন। নিয়মিত খেলে ওজন কমবে সহজেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত