৬ বছর পর বলিউডে

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২:৫২ এএম

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রীদের একজন তামান্না ভাটিয়া। অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী ‘বাহুবলী’ খ্যাত এই তারকা। অনেক সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। বলিউডের সিনেমাতেও দেখা গেছে তাকে। হিন্দি সিনেমায় সর্বশেষ তাকে নায়িকা হিসেবে দেখা গেছে ২০১৯ সালে ‘খামোশি’ ছবিতে। ৬ বছর পর আবারও বলিউডের ছবিতে দেখা মিলবে তার।

জটিল চরিত্র, গা ছমছমে গ্যাংস্টার জগৎ এবং ইমোশনাল থ্রিলারের এক বিচিত্র মিশ্রণে এবার সিনেমা বানাচ্ছেন ভারতের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক বিশাল ভরদ্বাজ। ‘রোমিও’ নামের এই সিনেমাটিতে প্রথমবার জুটি বাঁধছেন শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি। তবে সবচেয়ে চমকপ্রদ খবর হলো ছবিতে আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করছেন তামান্না ভাটিয়া। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত তামান্না।

বে নামটা রোমিও হলেও জানা গেছে এটা কোনো লাভস্টোরি নয়। বরং এটি এক স্টাইলিশ, বুদ্ধিদীপ্ত এবং আবেগঘন গ্যাংস্টার থ্রিলার, যেখানে প্রতিটি চরিত্রের নৈতিক দ্বন্দ্ব আর আবেগের দোলাচল গড়ে তুলবে চরম উত্তেজনা। এক শিল্পসৌকর্যে মোড়া অপরাধ জগতের পটভূমিতে তৈরি এই সিনেমায় শাহিদ কাপুরকে দেখা যাবে এমন এক চরিত্রে, যে একদিকে শীতল অপরাধপ্রবণ, আবার অন্যদিকে আবেগে ভেঙে পড়া মানুষ।

অন্যদিকে তামান্নার চরিত্রটাও অনেকটা ভিন্ন রকম। এই ছবিতে তামান্নার চরিত্র যে শুধু গ্ল্যামার যুক্ত নারী নয়, শক্তি ও আবেগের নিখুঁত ভারসাম্য

থাকবে তার চরিত্রে। প্রথম চিত্রনাট্য পড়েই এক বাক্যে রাজি হয়ে যান তিনি। তার চরিত্রটি একাধিক টার্নিং পয়েন্টে প্লটকে মোড় ঘোরাতে সাহায্য করবে এবং ছবির বাজারজাতকরণেও একটি বড় শক্তি হিসেবে কাজ করবে।  ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৫ ডিসেম্বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত