পোশাক খাতের উন্নয়নে কাজ করবে বিজিএমইএ ও অ্যামফরি

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৯ এএম

দেশের তৈরি পোশাকশিল্প খাতের টেকসই উন্নয়নে জন্য একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সংস্থা অ্যামফরি।

গতকাল বুধবার রাজধানীর উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান ও অ্যামফরির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড নেটওয়ার্ক জন স্টেলান্সনের মধ্যে বৈঠক হয়।

এ সময় তারা পোশাকশিল্পের টেকসই উন্নয়ন ও নিরীক্ষা প্রক্রিয়া সহজ করতে একটি সমন্বিত মানদ- তৈরির বিষয়ে আলোচনা করেন। পরে বিজিএমইএর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে জন স্টেলান্সন অ্যামফরির নতুন কর্মপরিকল্পনা তুলে ধরেন, যেখানে টেকসই উন্নয়নের দায়িত্ব সরবরাহকারী ও প্রস্তুতকারকদের হাতে হস্তান্তরের ওপর জোর দেওয়া হয়েছে। তিনি জানান, সংস্থাটি সামাজিক ও পরিবেশগত যাচাই-বাছাই প্রক্রিয়ায় উৎপাদকদের বা প্রস্তুতকারকদের সক্রিয় এবং নেতৃত্বস্থানীয় ভূমিকা পালনে উৎসাহিত করতে চায়।

জন স্টেলান্সন বলেন, এর মাধ্যমে কারখানাগুলো এবং তাদের ক্রেতা বা ব্র্যান্ডরা, সাপ্লাই চেইনের পাফরম্যান্স এবং লিড টাইম, উভয় বিষয়ই ভালোভাবে অনুমান করতে পারবে। অ্যামফরির এই উদ্যোগের লক্ষ্য হলো সাপ্লাই চেইনে নিরীক্ষার পুনরাবৃত্তি এবং এর ফলে সৃষ্ট আর্থিক বোঝা কমানো।

বৈঠকে ইনামুল হক খান, অ্যামফরির এই নতুন কর্মপরিকল্পনাকে স্বাগত জানান এবং পোশাকশিল্পে সামাজিক ও পরিবেশগত মানদ-ের জন্য একটি সমন্বিত মানদ- প্রতিষ্ঠার প্রতি বিজিএমইএর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি নিরীক্ষার পুনরাবৃত্তি এড়াতে এবং দক্ষতা বাড়াতে একটি সমন্বিত নিরীক্ষা কাঠামোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা প্রস্তুতকারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।

বিজিএমইএ জানিয়েছে, প্রস্তুতকারকদের কেন্দ্রে রেখে অ্যামফরি কর্তৃক নেওয়া এই উদ্যোগের প্রশংসা করেছে এবং শিল্প জুড়ে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ভাগ করে নেওয়া এবং কারখানার ভেতরে উন্নয়নের সুযোগ চিহ্নিত করতে অ্যামফরির সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

সাপ্লাই চেইনে নিরীক্ষা প্রক্রিয়া আরও কার্যকর, সাশ্রয়ী এবং স্বচ্ছ করার জন্য ঘনিষ্ঠ সহযোগিতা, জ্ঞান বিনিময়সহ সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতার জন্য একমত হয়েছে।

জানা গেছে, অ্যামফরি হলো একটি বিশ্বব্যাপী ব্যবসায়িক সংস্থা, যা টেকসই বাণিজ্যের উন্নয়নে কাজ করে। এর মূল লক্ষ্য হচ্ছে বিশ^ জুড়ে কোম্পানিগুলো তাদের সাপ্লাই চেইন আরও স্বচ্ছ, নৈতিক এবং পরিবেশবান্ধব করতে সাহায্য করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত