মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০১:০৪ এএম

সাবেক মন্ত্রী, নৌবাহিনী প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। গতকাল বুধবার বাদ জোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, পরিবারের পক্ষ থেকে সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি মিডিয়া সেল-এর বিভাগীয় সমন্বয়কারী কালাম আজাদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত