তারুণ্যের উৎসবে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ এএম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এ অংশগ্রহণ করেছে দেশের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. ওয়ালি উল্লাহ্-এর নেতৃত্বে কর্মকর্তাবৃন্দ উক্ত আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

উৎসবের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যা রাজধানীর বিজয় স্মরণি থেকে নভোথিয়েটার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে উত্তরা ফাইন্যান্স-এর কর্মকর্তারা উদ্যম ও উচ্ছ্বাস নিয়ে অংশ নেন, যা তরুণ প্রজন্মের উন্নয়ন ও সামাজিক সম্পৃক্ততার প্রতি তাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত