শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১০:১৬ এএম

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট, দোকানপাট বন্ধ থাকে। বিশেষ করে শুক্রবার, যেদিন বেশিরভাগ মানুষ ছুটিতে থাকেন এবং বাজার বা ঘোরাঘুরির পরিকল্পনা করেন, সেদিন যদি ভুল জায়গায় চলে যান, তবে ফিরে আসতে হতে পারে খালি হাতে। তাই ভোগান্তি এড়াতে আগে থেকেই জেনে নিন কোথায় কোথায় বন্ধ থাকবে দোকানপাট, মার্কেট এবং দর্শনীয় স্থান।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে

বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ।

যেসব মার্কেট বন্ধ থাকে

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত