ডোপিং টেস্টের নিয়ম ভেঙে ইয়ামাল-লেভার জরিমানা

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১০:২৫ পিএম

বার্সেলোনার দুই তারকা লামিন ইয়ামাল ও রবার্ট লেভানডফস্কি উয়েফার ডোপিং বিরোধী নিয়মের ২১.৮ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। এই নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে ডোপিং টেস্টের জন্য নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকাকে নির্দেশ করে। তবে ম্যাচ শেষে ইয়ামাল ও লেভা দুজনের কেউই তা মানেননি।

ডোপিং আইন লঙ্ঘনের দায়ে ইয়ামাল ও লেভানডফস্কিকে ৫ হাজার ইউরো করে জরিমানা করেছে উয়েফা। এমন খবর দিয়েছে স্প্যানিশ বেশ কিছু সংবাদমাধ্যম। বাংলাদেশি টাকায় জরিমানার পরিমাণ ৭ লাখ টাকার কিছু বেশি। ঘটনা গত মে মাসের।

সান সিরোয় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্তার মিলানের মুখোমুখি হয়েছিল বার্সা। তবে দ্বিতীয় লেগের সেই ম্যাচটি বার্সা ৪-৩ গোলে হেরে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে।

ধারণা করা হচ্ছে, ওই ম্যাচে হারের জ্বালা থেকেই হয়তো ইয়ামাল ও লেভানডফস্কি ডোপিং বিরোধী নিয়ম মানার কথা মনে ছিল না। ইয়ামালও বলছেন এমন কথাই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত