রাজশাহীর নন্দনগাছীতে রেললাইন (রেলের পাত) ভেঙে যাওয়ায় প্রায় আড়াই ঘণ্টা সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ ছিল।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর নন্দনগাছি ও সারদা স্টেশনের মাঝামাঝি বালুদিয়াড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্য ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে নন্দনগাছী অতিক্রম করে। ট্রেনটি চলে যাওয়ার পরই রেললাইন ভাঙা দেখতে পেয়ে স্থানীয়রা জড়ো হন ও রেল বিভাগকে অবহিত করেন। পরে রেলের কর্মীরা ভাঙা লাইন মেরামত শুরু করেন।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, লাইন মেরামত সম্পন্ন হওয়ার পর রাত ১২টার দিকে ট্রেন চলাচল চালু হয়।
