ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্রিজ থেকে পড়ে নদীর পানিতে ডুবে নাঈম আহমেদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্ৰামে এ ঘটনা ঘটে।
নিহত নাঈম আহমেদ উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্ৰামের সুলাইমান মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালের দিকে বড়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি ব্রিজে খেলা করছিল। হঠাৎ ব্রিজ থেকে পড়ে গেলে এলাকাবাসী উদ্ধার করে চাতলপাড় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরও জানান, সাঁতার না জানার ফলে সে পানিতে ডুবে যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
বিএনপির রাজনৈতিক আদর্শ জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে
দুমকিতে শ্রমিকদল নেতাকে অব্যাহতি