বাংলাদেশি বৃদ্ধকে ৭ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১২:৫১ এএম

ফেনীর পরশুরামের উত্তর কেতরাঙ্গা সীমান্তে বাংলাদেশি নুরুল ইসলামকে (৬৩) ধরে নেওয়ার সাত ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। এ সময় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন। আটক বাংলাদেশি নাগরিক মানসিক ভারসাম্যহীন বলে জানায় বিজিবি। গতকাল সকালে উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে ওই বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়া হয়। নুরুল ইসলামের বাড়ি বক্সমাহমুদ ইউনিয়নের কৈয়ার কোনা গ্রামে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে বিএসএফ নুরুলকে আটক করে নিয়ে যায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত