বির্তকে শুরু ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরন

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৩:৩০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৯ আগস্ট বিকেল ৩টা।

ডাকসু প্রার্থীরা নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেবে। হল সংসদের প্রার্থীদের সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে।

ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র নেওয়া বা জমা দেওয়ার সময় মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ। পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।

নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, তালিকায় বহিষ্কৃত বা মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম থাকলে প্রমাণসহ আবেদন করে তা বাদ দেওয়া যাবে।

এদিকে, এস এম হলের ছাত্র ফরিদের ওপর নির্যাতনকারী, নারী নেত্রী ও তৎকালীন ডাকসু নেতাদের ওপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা জুলিয়াস সিজার তালুকদারকে ডাকসুর ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ছাত্রলীগের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এ নিয়ে শিক্ষার্থীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, এমন ব্যক্তিদের মনোনয়নপত্র বাতিল করা হোক এবং ডাকসু নির্বাচনে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হোক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত