ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের (ইউসিটিসি) অটাম-২০২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ ও গ্র্যাজুয়েটদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীন ও গ্র্যাজুয়েট শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, অ্যালামনাই, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শুভানুধ্যায়ী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. ওসমান অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ইউসিটিসির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওমর ফারুক ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ুব চৌধুরী এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আওরঙ্গজেব।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, ইউসিটিসির সিন্ডিকেট সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এ. বি. এম. আবু নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং ইউসিটিসির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উপদেষ্টা ড. মো. শাহাদাত হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন গাজী ওয়্যারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আ. ম. ম. শামসুল আলম চৌধুরী এবং ইসলামী সাহিত্যিক ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সুলতান মাহমুদ, মো. আবদুস সালাম, ইউসিটিসির বোর্ড অব ট্রাস্টিজের সচিব মো. নবীউল আলম, কন্ট্রোলার অব এক্সামস ড. মো. নুরুল আবছার, রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ) আব্দুল কাদের তালুকদার, ব্যবসায় প্রশাসন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মো. বজলুর রহমান, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক এস. এম. শহিদুল আলম, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিশন বিভাগের প্রধান অভিমান ঘোষ দস্তিদার এবং ক্যাম্পাস কো-অর্ডিনেটর মো. গিয়াস উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক।
বক্তারা তাঁদের বক্তব্যে ইউসিটিসির আধুনিক শিক্ষা কার্যক্রম ও সুদূরপ্রসারী পরিকল্পনার প্রশংসা করেন। তাঁরা বলেন, উদ্যোক্তা, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় ইউসিটিসি দ্রুত এ অঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। এ সময় তাঁরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং গ্র্যাজুয়েটদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
দিনব্যাপী এ আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, শিক্ষার্থীদের মিলনমেলা ও ঐতিহ্যবাহী মেজবান ভোজ। সব মিলিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় ফ্রেশার্স ওরিয়েন্টেশন ও গ্র্যাজুয়েটদের বিদায় অনুষ্ঠান। নবীনদের উচ্চশিক্ষার পথে অনুপ্রেরণামূলক সূচনা এবং গ্র্যাজুয়েটদের জন্য আবেগঘন স্মৃতি হয়ে থাকবে এ আয়োজন।