বাগাতিপাড়ায় সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৬:০২ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় সাব্বির হোসেন (০৬) নামের এক ঘুমন্ত শিশুর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের নওপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

সাব্বির ওই গ্রামের সাত্তার আলীর ছেলে এবং ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নওপাড়া কেন্দ্রের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, রাতে শিশুটি তার পিতা-মাতার সঙ্গে একই বিছানায় ঘুমিয়েছিল। হঠাৎ গভীর রাতে বিষাক্ত সাপ শিশুটির পায়ে কামড় দেয়। সাপের কামড়ে শিশুটির কান্নার শব্দে পিতা ঘুম থেকে জেগে ওঠে। ঘরের লাইট জ্বালালে তারা জানালা দিয়ে সাপ বের হয়ে যেতে দেখতে পান। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য আকবর আলী বলেন, পিতা-মাতার সঙ্গে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত