যশোরে একদিনের ব্যবধানে আরও একটি খুন

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৪:৪৫ পিএম

যশোরে একদিনের ব্যবধানে আরও এক হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে কেশবপুর উপজেলার গৌরীঘোনা গ্রাম থেকে তারেক সরদার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

এর আগে বুধবার রাতে সদর উপজেলার দৌলতদিহি গ্রামে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় যুবলীগ কর্মী রেজাউল তরফদারকে (৫৫)। 

বৃহস্পতিবার কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, তারেক সরদারের মরদেহ আনুমানিক সকাল ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার গৌরীঘোনা গ্রামে বুড়িভদ্রা নদীর পাড়ে এক কৃষকের ওল ক্ষেতের পাশে পড়ে থাকতে দেখি। সকালে এক কৃষক দেখতে পান। ম

নিহত তারেক সরদার গৌরীঘোনা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে। 

খবর পেয়ে কেশবপুর থানা পরিদর্শক (তদন্ত) খাঁন শরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। নিহত তারেকের গলায় রশি দিয়ে শ্বাসরোধ করার কালচে দাগ রয়েছে, পেটের ডান পাশে ও ডান হাতের কনুইয়ের নিচে থেতলানো জখম, বাম কান দিয়ে রক্ত, নাক দিয়ে সাদা ফেনা বের হয়ে ছিল। 

নিহতের স্ত্রী রিমা খাতুন জানান, তার স্বামী পেশায় একজন টিউবওয়েল স্থাপন শ্রমিক এবং মাঝে মাঝে ভ্যান চালাতেন। বুধবার বিকেল ৪টার দিকে তিনি স্ত্রীর কাছে জানান, কারও কাছ থেকে টাকা আনতে যাচ্ছেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি এবং তার মোবাইল ফোন বাড়িতেই রেখে যান। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার হল। 

ওসি আনোয়ার হোসেন আরও জানান, মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার কারণ ও হত্যাকারী শনাক্তের জন্য অনুসন্ধান করা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত