শোক দিবসের দায়িত্ব পালনের বিধান বিলুপ্ত

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:০৭ এএম

১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালনের দায়িত্ব থেকে অব্যাহতি পেল মন্ত্রিপরিষদ বিভাগ। রুলস অব বিজনেস সংশোধন করে এ-সংক্রান্ত কাজের দায়িত্ব দেওয়ার বিধান বিলুপ্ত করে গতকাল বৃহস্পতিবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে এটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

রুলস অব বিজনেসের অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনসের মন্ত্রিপরিষদ কাজের মধ্যে ৯এ-আইটেমে ছিল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন।

গেজেটে বলা হয়, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন, যথা উপরোক্ত রুলস-এর শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস)-এর ‘ঈঅইওঘঊঞ উওঠওঝওঙঘ’ শিরোনামাধীন ওঃবস ঘড়. ৯অ ও তদ্বিপরীতে উল্লিখিত এন্ট্রি বিলুপ্ত হবে।

পতন হওয়া আওয়ামী লীগ সরকার প্রতি বছর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। এদিন সরকারি ছুটি ছিল। ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে এটি সারা দেশে পালিত হতো। গত বছর ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার ১৫ আগস্ট শোক দিবস পালন ও ওইদিনের সাধারণ ছুটি বাতিল করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত