ব্রাহ্মণবাড়িয়া কারাগারের হাজতির মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৬:১৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দি থাকা মো. সামির খান (২৫) নামে এক হাজতি শুক্রবার সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মারা যাওয়া সামির খান বিজয়নগর থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে গত ২১ জুন থেকে কারাগারে ছিলেন।

তিনি জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের আলম খানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. ওবায়দুর রহমান জানান, ছামির খান একটি ডাকাতি ও হত্যা চেষ্টার মামলার আসামি। জ্বরসহ বিভিন্ন সমস্যা নিয়ে তাকে বৃহস্পতিবার ভর্তি করানো হলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত