১৫ আগস্ট উপলক্ষে কাঙ্গালিভোজ, নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১০:৫৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে ১৫ আগস্টে বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কাঙ্গালিভোজের আয়োজন করায় এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নয়াপাড়া হাজাবাড়ি গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকর্মী রাতুল আহাম্মদকে গ্রেপ্তার করেছে।

পুলিশ বলছে তার নামে মামলা ছিল। সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো কাঙ্গালিভোজের বিষয় পুলিশের জানা নাই।

গ্রেপ্তারকৃত রাতুল আহাম্মেদ (২৪) নয়াপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের সঙ্গে সক্রিয় ভাবে রাজনীতি করতেন গ্রেপ্তারকৃত রাতুল স্থানীয়রা এটি নিশ্চিত করেন।

শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মনি বলেন, বিশাল আয়োজন করে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী রাতুল আহাম্মেদ তার বাড়িতে ছাত্রলীগের কর্মীদের জন্য খিচুড়ি রান্না করছিল। শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খিচুড়ি রান্না করা হচ্ছিল এমন খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশে সোর্পদ করেন।

শ্রীপুর মডেল থানার ওসি মুহম্মদ আবদুল বারিক বলেন, গ্রেপ্তার হওয়া রাতুল ছাত্রলীগ কর্মী। তার নামে থানায় একটি মামলা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে খিচুড়ি রান্নার বিষয়টি তিনি জানেন না বলে নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত