বিচারকদের সঙ্গে প্রধান বিচারপতির মতবিনিময়

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৭:৫৪ এএম

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন পদমর্যাদার বিচারকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গতকাল শনিবার বিকেলে সিলেট সার্কিট হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুই জেলার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, শ্রম আদালতে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারাসহ বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান বিচারপতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত বিচার বিভাগ সংস্কার-সংক্রান্ত প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপ স্কিমকে অংশীজনদের মধ্যে ছড়িয়ে দেওয়াসহ জনমুখী বিচার বিভাগ তৈরির মাধ্যমে বিচার কাজকে কীভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, সেসব বিষয় আলোচনার জন্য এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সিলেটের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন-সংক্রান্ত রোড শো কার্যক্রমের দ্বিতীয় পর্ব শুরু হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত