দ্য হান্ড্রেডে রেকর্ড গড়া এক ইনিংস উপহার দিলেন ইংলিশ ব্যাটার জর্ডান কক্স। গতকাল শনিবার দ্য ওভালে ওয়েলস ফায়ারের বিপক্ষে ওভাল ইনভিনসিবলসের হয়ে ২৪ বছর বয়সী ব্যাটার ২৯ বলে ১০ ছক্কা আর ২ চারে খেলেছেন ৮৬ রানের অপরাজিত ইনিংস। এতেই রেকর্ড বইয়ে কক্স ও তার দলের নাম উঠল।
যদিও কক্সের ইনিংসের শুরুটা ছিল সতর্ক। প্রথম দুই বল ডট খেলার পর তৃতীয় বলে প্রথম রান পান। প্রথম ৮ বলে করেন মাত্র ৮ রান। তবে এরপরই শুরু হয় ঝড়। পরবর্তী ২১ বলে হাঁকান ১০টি ছক্কা ও দুটি চার। তার ইনিংসের স্ট্রাইক রেট ২৯৬.৫৫!
কক্সের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ওভাল ইনভিনসিবলস তোলে ৪ উইকেটে ২২৬ রান, যা দ্য হান্ড্রেড ইতিহাসে দলীয় সর্বোচ্চ সংগ্রহ। এক ইনিংসে সর্বাধিক ছক্কার তালিকাতেও নাম লিখিয়েছেন কক্স। ১০ ছক্কার এই কীর্তি যৌথভাবে সর্বোচ্চ। এর আগে ২০২১ সালে বার্মিংহাম ফনিক্সের লিয়াম লিভিংস্টোনও ৪০ বলে ৯২ রানের ইনিংসে হাঁকিয়েছিলেন ১০ ছক্কা।
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বলে অন্তত ১০ ছক্কার রেকর্ডেও জায়গা হলো কক্সের। ২০২৪ সালে ভারতের অভিষেক শর্মা ২৯ বলে ১১ ছক্কা মেরেছিলেন পাঞ্জাবের হয়ে ঘরোয়া ম্যাচে। কক্সের রেকর্ড গড়া ইনিংসে ৮৩ রানের সহজ জয় পেয়েছে স্বাগতিক ইনভিনসিবলস। রান তাড়ায় ওয়েলস ফায়ার গুটিয়ে গিয়েছিল মাত্র ১৪৩ রানে।
ক্রিকেটে বদলির নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ভারত
এশিয়া কাপের দলে ঠাঁই হলো না বাবর-রিজওয়ানের
এক ওভারে ১৪ রান দেওয়া সাকিব ব্যাট হাতে করলেন ১৩