প্রকাশ্যে আরিয়ান খানের অভিনয়

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১২:৩৩ এএম

পরিচালক হিসেবে অনেক আগেই দর্শকের সামনে এসেছেন বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এবার অভিনয়েও দেখা গেল এই স্টারকিডকে। আরিয়ান খান পরিচালিত ও অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’র ফার্স্ট লুক প্রকাশ পেল। সিরিজে শুরু থেকে শেষ কিং খানের সহজাত ভঙিমা ফুটে উঠেছে পুত্রের মধ্যে। আরিয়ানকে দেখে ‘জুনিয়র বাদশা’ বলেও মন্তব্য করেছেন অনেকে। শুধু অভিনয়ই নয়, এই সিরিজের চিত্রনাট্য ও পরিচালনাও করেছেন আরিয়ান নিজে।

সদ্য প্রকাশিত টিজারের শুরুতেই বাজতে দেখা যাচ্ছে ‘মহব্বতে’ ছবির সেই সিগনেচার ভায়োলিসের সঙ্গে সেই সংলাপ ‘এক লড়কি থি দিওয়ানি সি’। যা মনে করিয়ে দেবে বহু বছর আগের সেই ছবির কথা। টিজারের শুরুতেই প্রথমে রোমান্টিক দৃশ্য দেখালেও আরিয়ান এন্ট্রি নেওয়ার পরই সিরিজটা ফিরে আসে নিজস্ব ছন্দে। বেশ অন্যরকম হয়ে যায়। কিছুটা রোমান্স আর কিছুটা অ্যাকশন। এখানেই শেষ নয়, আরিয়ানকে বলতে শোনা যায় ‘বলিউড জিসসে আপনে সালো সে প্যায়ার ভি কিয়া অউর ওয়ার ভি কিয়া, ম্যায় ভি ওহি করুঙ্গা।’ তার মুখে এই সংলাপ শুনে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে, আরিয়ান তার প্রথম সিরিজ তার বাবা বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে ডেডিকেট করছেন।

টিজার দেখার সঙ্গে সঙ্গে দর্শক মনে এক অন্য উন্মাদনা শুরু হয়েছে আরিয়ানের নতুন কাজ ঘিরে। গৌরী খান প্রযোজিত, আরিয়ান পরিচালিত ও অভিনীত এই সিরিজটির নেটফ্লিক্সে চলতি বছরের শেষে স্ট্রিমিং শুরু হবে। যদিও তার দিনক্ষণ এখােনা ঘোষণা করা হয়নি। সিরিজে আরিয়ান খান ছাড়াও অভিনয় করছেন ববি দেওল, সাহের সাম্বা, লক্ষ্য, মণীশ চৌধুরী, গৌতমী কাপুর প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত