কয়ছর এম আহমেদ বললেন

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৭:০৭ এএম

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ বলেছেন, ‘আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। আর দেশনায়ক তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী। তার নেতৃত্ব গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।’

গতকাল রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

কয়ছর এম আহমেদ বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার এ দেশে উন্নয়নের নামে লুটপাট করেছে। গণতন্ত্র হরণ করে গুম, খুনের রাজত্ব কায়েম করেছে। বিগত ১৭ বছর বিএনপি তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করেছে। আমাদের হাজার হাজার নেতা শহীদ হয়েছেন। অনেকেই গুম হয়েছেন। অনেকেই মামলা, হামলা ও জেল খেটেছেন। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তার দোসররা এখনো ঘাপটি মেরে দেশে অস্থিরতা চালাচ্ছেন। তাদের থেকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ আমলে সুবিধাভোগীরা বিএনপির সদস্য হতে পারবেন না।’ সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান কামালীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. রাহিন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সুনামগঞ্জ দায়রা ও জেলা জজ আদালতের পিপি মল্লিক মঈন উদ্দীন সুহেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দীন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত