নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩টায় ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রদী তালতলা এলাকায় গ্যাসের সিলিন্ডারভর্তি ট্রাকের চাপায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা চালক আবুল বাশার ও এক মহিলা যাত্রীসহ ৪ জন নিহত হন।
জানা গেছে, সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কালগড়া গ্রামের মৃত আমির হোসেনের স্ত্রী পানু বিবি (৪০), বাঞ্ছারামপুর থানার হরিনগর গ্রামের মৃত সাগর চন্দ্র দাসের পুত্র লিটন দাস (৩২) এবং নবীনগর এলাকার আ. কাদেরের পুত্র জাকির হোসেন (৫৫)। তা ছাড়া আহত এক মহিলার নাম রাবেয়া এবং তিনি কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় সেই ঘাতক ট্রাকের চালক কাশেমকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা থেকে সোমবার (১৮ আগস্ট ) সকালে গ্রেপ্তার করেছে র্যাব-১১। পরে তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। চালক কাশেম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার বাঞ্ছারামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র। র্যাব-১১ এর অপস অফিসার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
