মানিকগঞ্জ জেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টে পরবর্তী রাউন্ডে উঠেছে মানিকগঞ্জ সদর উপজেলা। আজ সোমবার বিকেলে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মানিকগঞ্জ সদর উপজেলা ১-০ তে হারিয়েছে ঘিওর উপজেলাকে।
গোলশুন্য প্রথমার্ধের পর ম্যাচের ৭৬ মিনিটে মানিকগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর জার্সিধারি রাজিব হোসেন গোল করেন। শেষ পর্যন্ত ওই গোলই ব্যবধান গড়ে দেয়।
প্রায় চার হাজার দর্শক মানিকগঞ্জ সদর ও ঘিওর উপজেলার ম্যাচটি মাঠে এসে দেখেন। মানিকগঞ্জ সদর উপজেলার ৪ নম্বর জার্সিধারী ডিফেন্ডার রাসেল হোসেন ম্যাচসেরা হন।
এই টুর্নামেন্টে মোট ৮ দল অংশ নিয়েছে।
আর্জেন্টিনা দলে আছেন মেসি, নতুন চমক ম্যানুয়েল লোপেজ