রাজশাহীতে ঋণের কিস্তি দিতে না পেরে আত্মহত্যা

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১১:৪৮ পিএম

রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে গতকাল সোমবার ভোরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ঋণের চাপে আত্মহত্যা করেছেন এই কৃষক। নিহতের নাম আকবর হোসেন (৫০)। তিনি খাড়ইল গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পান চাষ করেই আকবরের সংসার চলত। কিন্তু এ বছর বাজারে দাম পড়ে গেছে। অথচ ১১টি এনজিও থেকে তার ঋণ নেওয়া ছিল। আকবর আলীর ছেলে সুজন শাহ বলেন, ‘বাবা অন্তত ৪ লাখ টাকা এনজিও থেকে নিয়েছিলেন। বাকি ছিল সুদের টাকার বোঝা। প্রতি সপ্তাহেই ৫ হাজার টাকা কিস্তি দিতে হতো। এনজিওর লোকেরা প্রতিদিন এসে চাপ দিত, কিস্তির টাকা চাইত।’

মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, ঋনের কিস্তি দিতে না পেরে তিনি চিন্তিত ছিলেন। এরই জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত