জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মেহেদী হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহিম স্বাধীন আক্কেলপুর পুরাতন বাজারের আছির মাস্টারের ছেলে।
সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় মেহেদী হত্যা মামলার আসামি হন আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম স্বাধীন। এছাড়াও তিনি হত্যা চেষ্টা মামলার আসামিও। গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত স্বাধীনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, হত্যা মামলার আসামি হয়েও গত প্রায় দেড়মাস যাবৎ প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছিলো স্বাধীন মাষ্টার, সম্প্রতি আক্কেলপুর থানার নবাগত ওসি বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ফোর্স পাঠিয়ে তাকে গ্রেপ্তার করতে করেন।
সাগর-রুনির ছেলের হাতে পূর্বাচলের প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা
“রায় খালাস হলে দেশে ফিরবেন তারেক রহমান”- আলাল