স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন

নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার অভিযান তীব্র হবে

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৩৪ এএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।

গতকাল শনিবার সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনগণ এখন নির্বাচনমুখী। তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। যারা নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে, সরকার দৃঢ়তার সঙ্গে তাদের মোকাবিলা করবে। অবৈধ অস্ত্র উদ্ধার একটি চলমান প্রক্রিয়া বলে জানান তিনি। তিনি আরও বলেন, নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার অভিযান আরও তীব্র করা হবে। আগের তুলনায় এখন সীমান্ত অনেক বেশি সুরক্ষিত আছে বলেও দাবি করেন তিনি। বিগত সময়ে মানুষ মতপ্রকাশ করতে পারত না, কিন্তু এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেক কিছুই লিখতে পারছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত