খিলগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:৪৭ এএম

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ার একটি বাসা থেকে মুস্তাফিজুর রহমান (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় খিলগাঁও থানা পুলিশ। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে খিলগাঁও মেরাদিয়া ভূঁইয়াপাড়ার একটি বাসার নিচতলার একটি রুম থেকে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

মোস্তাফিজুরের সহকর্মী শাহিন  বলেন, ‘মোস্তাফিজ একটি দোকানে কাজ করতেন। এক সপ্তাহ আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে ওই বাসায় মুস্তাফিজ একাই ছিলেন। তবে কেনো তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এ বিষয়টি আমরা জানতে পারিনি। মুস্তাফিজুর কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা এলাকা তাহের উদ্দিনের ছেলে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত