আ. লীগ এখনো দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৮:৫৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি. কে. গউছ বলেছেন, পতিত ফ্যাসিষ্ট আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তার দোসররা এখনও দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুযোগ পেলেই আওয়ামীলীগ ছোবল দিবে। 

ছাত্র-জনতার আন্দোলনে ফলে দেশ হাসিনা মুক্ত ও কিছু নেতা পালিয়ে গেলেও এখনো তাদের দোসররা দেশে সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য জীবন দিতে প্রস্তুত। বিগত ফ্যাসিবাদ জুলুম সরকার আমাদের নেত্রীর ওপর অমানবিক অন্যায় আচরণ করেছেন। বিনা কারনে তাকে মাসের পর মাস কারারুদ্ধ করে রেখেছিলেন। বিএনপির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক রাজপথে থেকে তা রুখে দেওয়া হবে ইনশাল্লাহ। 

তিনি সোমবার বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে পৌর বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌর বিএনপির সভাপতি গোলাপ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলার বিএনপি সভাপতি তাজুল ইসলাম ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান সেতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহসান রিংগন, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, চেয়ারম্যানও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, সাবেক কাউন্সিলর আবুল, সুরঞ্জন পাল, শেখ জহিরুল ইসলাম, বাবুল হোসেন, লাল মিয়া, গিয়াসউদ্দিন, ইশরাত জাহান ডলি প্রমুখ।  

এর আগে সকালে উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদুর সঞ্চালনায় অপর একটি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত