নামকরণের ব্যক্তিকে স্মরণ করলো ছাত্রশিবির

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১২:১৮ পিএম

বর্তমান সময়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় জামে মসজিদ থেকে এই সংগঠনটি যাত্রা শুরু করে।

ছাত্রশিবিরের নামকরণ কে করেছিলেন, সে সম্পর্কে তাদের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস প্রকাশিত হয়। ২৬ আগস্ট সেই নামকরণকারীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইতিহাসটি তুলে ধরা হয়েছে।

ছাত্রশিবিরের ফেসবুক পোস্টে বলা হয়েছে—

মরহুম সিদ্দিক জামাল ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ নামের প্রস্তাবক ছিলেন। তিনি ১৯৪৬ সালে খুলনায় জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি ছিলেন এবং সেখান থেকেই রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন। সর্বশেষ জামায়াতের প্রকাশনা বিভাগের দায়িত্বে ছিলেন। ২০০৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।”

পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, “প্রথমবার এই নামটি প্রস্তাবিত হলে অনেকেই বিস্মিত হয়েছিলেন। নামটি অন্যান্য প্রস্তাবিত নাম থেকে সম্পূর্ণ আলাদা ছিল। পরবর্তীতে ছয়টি নামের মধ্যে সর্বোচ্চ ভোটে এই নামটি গৃহীত হয়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত