টানা দশ সপ্তাহ ধরে বিলবোর্ডের তালিকায় থাকা বিটিএস তারকা জিমিনকে নিয়ে আবার প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, অভিনেত্রী সং দা ইউনের সঙ্গে জিমিনের নতুন একটি ভিডিও ভাইরাল হওয়ার পর গুঞ্জনটা পালে হাওয়া পেয়েছে। কয়েক মাস আগে দুই মিনিটের একটি ভিডিও টিকটকে পোস্ট করেছিলেন সং দা ইউন। ভিডিওটি হুট করে এই সপ্তাহে রীতিমতো ছড়িয়ে পড়েছে।
দুই মিনিটের ওই ক্লিপে দেখা যাচ্ছে, এক অ্যাপার্টমেন্টের লিফটের সামনে এক ব্যক্তিকে চমকে দিচ্ছেন এই অভিনেত্রী। কেউ কেউ বলছেন, সেই ব্যক্তিটি জিমিন। কেউ কেউ ধারণা করছেন, সেটি সিউলে জিমিনের বাসা। সেখানেই একসঙ্গে সময় কাটাচ্ছেন দুজনে। ২০২২ সাল থেকে জিমিন ও সংকে নিয়ে প্রেমের গুঞ্জন চলছে। গত বছরের মে মাসে ইনস্টাগ্রাম স্টোরিতে জিমিনের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন সং। তখন গুঞ্জনটা আরও ডালপালা মেলতে থাকে।
গত বছর জিমিন ও তার নাম লেখা ইয়ারফোনের ছবি পোস্ট করেন সং। তবে জিমিন বা সং কেউই এই গুঞ্জনের সত্যতা কখনো স্বীকার বা অস্বীকার করেননি। যদিও সং প্রকাশ্যে বলেছেন, তিনি বিটিএস ভক্তদের (আর্মি) কাছ থেকে বিদ্বেষপূর্ণ মন্তব্য পান, তবু জিমিনের সঙ্গে সম্পর্কের বিষয়ে কখনো কিছু জানাননি।
নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্টের চেষ্টা, রোহিঙ্গা নারীসহ আটক ১
শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক 