কুমিল্লার চান্দিনা উপজেলার যুবদল নেতা আবুল খায়েরের একটি মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে তিনি বলেন, “ব্যালট পেপার ছাপার সময় প্রয়োজনে আলাদা ব্যালট পেপার ছাপাব, যেখানে ধানের শীষ থাকবে। ধানের শীষ থাকবে চান্দিনায়।”
১০ সেকেন্ডের ওই ভিডিওটি শুক্রবার সকাল থেকে ভাইরাল হয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি করেছে। সমালোচকেরা বলছেন, নির্বাচন সংক্রান্ত এমন বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
ভিডিওটি গত ১৬ আগস্ট ধারণ করা হয়। ওই দিন চান্দিনার গল্লাই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে একটি সমাবেশে আবুল খায়ের বক্তব্য দেন।
যুবদল নেতা রেজাউল করিম শাহিন (ভিপি শাহিন) বলেন, আবুল খায়ের সম্প্রতি এলডিপির মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ড. রেদোয়ান আহমেদের মন্তব্যের পর তিনি প্রতিক্রিয়া হিসেবে এই বক্তব্য দেন।
ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে আবুল খায়ের বলেছেন, নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি এবং কোন জোটে কে থাকবে তা স্পষ্ট নয়। তার মন্তব্যের উদ্দেশ্য কোনো বিভ্রান্তি সৃষ্টিই নয়, যা এখন কিছু ব্যক্তি বিকৃতভাবে প্রচার করছে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর বিএনপির কিছু স্থানীয় নেতাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে।
তারা জানিয়েছেন, রাজনৈতিক উত্তেজনার সময়ে এমন বক্তব্য অপব্যাখ্যার সুযোগ সৃষ্টি করে এবং দলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
ঢাবির কেন্দ্রীয় মসজিদ নির্মাণে তুর্কি সহযোগিতা
নুরের ওপর হামলা, লাল টি-শার্ট পরা ব্যক্তিকে খুঁজছে পুলিশ