নওগাঁয় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১২:৩৩ এএম

নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে নওগাঁ  জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সভাপতি সাদেকুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক এ কে সাজুর ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত  গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক এ কে সাজুর ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত