খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৫:১৯ পিএম

ময়মনসিংহের নান্দাইলে গাছে উঠে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জালাল উদ্দীন (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

নিহত জালাল উদ্দীন উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। রবিবার (৩১ আগস্ট) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, জালাল উদ্দীন সুপারি পাড়তে গাছে উঠে। পরে এক গাছ থেকে সুপারি পেড়ে অন্য গাছে উঠার সময় গাছটি হালকা পাতলা হওয়ায় হেলে গিয়ে পাশেই চলমান বৈদ্যুতিক তারে সংযোগ হয়, এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত