সাবেক এমপি শিখরের ভাই হিসাম চুয়াডাঙ্গায় গ্রেপ্তার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ এএম

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভোরে স্টেশন এলাকার এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অবস্থান নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন হিসাম। গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসামের সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তার কাছ থেকে একটি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত