বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে কখনোই আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হতে দেওয়া যাবে না। শুধু স্লোগান নয়, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে রাজনীতি করতে হবে। চাটার দল হয়ে গেলে জনগণ বিএনপিকেও ভালোবাসবে না।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না, শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সচেষ্ট থাকবে। শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও ভারতে গিয়ে কার্যক্রম চালাচ্ছে, তবে কেউ যদি আক্রমণ করে, তাদের হাত ভেঙে দেওয়া হবে।
দেশের রাজনীতি নিয়ে তিনি বলেন, ড. ইউনূসের রাজনৈতিক ইচ্ছা নেই; তিনি দেশে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছেন। ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করবে বিএনপি।
আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার কথাও উল্লেখ করে তিনি বলেন, আইন অনুযায়ী চলবে, আর বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে।
ছাত্রদল ও অন্যান্য নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনে বা অন্য কোথাও গণ্ডগোল করা যাবে না। অতীত ভুলে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে জাতীয় পার্টি: রিজভী
নূরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জামায়াতের