টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক অভিযানে ২ কেজি ২শ গ্রাম গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী মাদক কারবারিসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইউনিয়নের গোড়াই নাজিরপাড়া ও সন্ধ্যায় মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী সওদাগর পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- পুষ্টকামুরী সওদাগর পাড়া গ্রামের ইনসান আলীর ছেলে বিকু (৮২), পৌরসভার বাইমহাটী আদালত পাড়ার আব্দুল খালেক এর ছেলে ইমরান দেওয়ান ও একই এলাকার ফারুক হোসেনের ছেলে জিসান আহমেদ।
থানা সূত্রে জানা যায়, গোড়াই নাজিরপাড়া থেকে এক নারী মাদক কারবারিকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই নারীর নাম আন্না বেগম (৪৫)। তিনি ওই এলাকার খন্দকার আব্দুর রাজ্জাকের স্ত্রী বলে জানা গেছে। এছাড়া মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী সওদারগর পাড়ায় মাদক কেনা বেচার সময় ২শ গ্রাম গাজাসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
LIVE: ডাকসু নিয়ে জরুরী সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্যানেলের
ওয়ানডে অলরাউন্ডারদের ‘রাজা’ এখন সিকান্দার