পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে রেজাউল (২৮) ও তুহিন (২৫) নামের ২ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় লোহালিয়া নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন নদী থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মধ্যরাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তুহিন (২৫) পটুয়াখালী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে। রেজাউল (২৮) সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে।
তুহিন গত সোমবার রাতে ডিবির ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেওয়ার পর নিখোঁজ হয়। অন্যদিকে রেজাউল অটোরিকশা চালিয়ে জীবিকানির্বাহ করতেন। সোমবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর তিনি ফেরেননি। সেদিন রাতেই স্থানীয় কাশিপুর রোড থেকে তার অটোরিকশা উদ্ধার করে পুলিশ। এর একদিন পর বুধবার সকালে লোহালিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুই যুবকের মৃতের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।
‘কালো হওয়ায়’ স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
ভাই হিসেবে সবসময় রাশিয়ার পাশে থাকব: কিম