‘নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র প্রতিষ্ঠান পুনঃঅর্থায়ন প্রকল্প’ এর অধীনে ঋণ গ্রহণ করে সফলভাবে সময় মতো পরিশোধকারী যেসকল নারী উদ্যোক্তা বাংলাদেশ ব্যাংক থেকে প্রণোদনা লাভ করেছেন, তাদের সম্মাননা জানাতে ইস্টার্ন ব্যাংক তাদের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের সঙ্গে ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, হেড অফ অ্যাসেট (এসএমই) মো. সাবু মুনশী এবং প্রায়োরিটি ও উইমেন ব্যাংকিং প্রধান তানজেরী হক’কে ছবিতে দেখা যাচ্ছে।
