সিলেটে বাসা থেকে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পিএম

সিলেটে নিজ বাসা থেকে একজন স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মিলি দে (২৫)। তিনি নগরীর কাজিটুলার কিডস ক্যাম্পাস স্কুলে শিক্ষকতা করতেন।

মিলি দে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মৃত মলয়কান্তি দের মেয়ে। মিলি সিলেট নগরীর লামাবাজার আবাসিক এলাকার ছায়ানীড় ৩১ নম্বর বাসার ৫ম তলার একটি ফ্ল্যাটে মায়ের সঙ্গে বসবাস করতেন।

কতোয়ালি থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে মিলিকে বাসায় রেখে তার মা সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত ১০টার দিকে তিনি বাসায় ফেরে ডাকাডাকি করলেও মেয়ে দরজা না খোলায় তিনি প্রতিবেশীদের খবর দেন।

এরপর দরজা ভেঙে ঘরে মিলির ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশের ধারণা মিলি আত্মহত্যা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত