এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ের সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮০ জন। শনিবার (৬ সেপ্টেম্বর ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম বিভাগ ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট তিনজন মারা গেছেন। এছাড়া গত একদিনে বরিশাল বিভাগে ১২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যা সবচেয়ে বেশি।
এ সময়ের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৯৪, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা বিভাগে ৮৫ জন করে মোট ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০, রাজশাহী বিভাগে ৫৫, খুলনা বিভাগে ৩২, ময়মনসিংহ বিভাগে ১৭, রংপুর বিভাগে ৩ ও সিলেট বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
চলতি বছর ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৫ জন মারা গেছেন।
গত বছর ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন। আর মৃত্যু হয়েছে ৫৭৫ জন।