আড়াইহাজারে ঝটিকা মিছিল করার চেষ্টা, আ. লীগের ৩ কর্মী গ্রেপ্তার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাতের আঁধারে ঝটিকা মিছিল করার চেষ্টা করায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় স্থানীয় বিএনপির কর্মী বাকির মোল্লা বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড় শ জনকে আসামি করে মামলা করেন। মামলা দায়েরর পর উপজেলা সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে উপজেলার নোয়াগাঁও সমাজ কল্যাণ এলাকায় শতাধিক নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী সমর্থক লোক সংঘবদ্ধ হয়ে ঝটিকা মিছিল বের করে। গ্রেপ্তাকৃতরা হলেন নোয়াগাঁও গ্রামের আওয়ামী লীগের কর্মী তোরাব আলী (৬০), স্বপন মিয়া (২৮) ও একই এলাকার খোরশেদ মিয়া (২৬)।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য নোয়াগাঁও এলাকায় ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল বলে মামলায় অভিযোগ আনা হয়। গ্রেপ্তারকৃতদের রবিবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত