টেকনাফে তিনজনকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ এএম

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার এলাকায় কৃষিকাজ করতে গিয়ে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত তিনজনকে তিনদিন পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। ছাড়া পাওয়া ব্যক্তিরা হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা সুলতান আহমেদ (৪৫), রহমত উল্লাহ (১৫), মোহাম্মদ আলী (৫০)। গত রবিবার সন্ধ্যায় বাহারছড়া চৌকিদারপাড়া সংলগ্ন বড় খালের পাশে তাদের ছেড়ে দেয় পাহাড়ি সন্ত্রাসীরা।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, গত বৃহস্পতিবার সকালে পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে গিয়ে তিন ব্যক্তি অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত