দীর্ঘ বিরতির পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ। প্রায় ৩৩ বছর পর আয়োজিত এ নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ইসলামী ছাত্রশিবির, বামপন্থি সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গঠিত আটটি প্যানেল।
এবার মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছয় হাজার ১১৫ জন ছাত্র এবং পাঁচ হাজার ৭২৮ জন ছাত্রী। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ, যা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার এক ব্রিফিংয়ে জাকসু নির্বাচন কমিশন সার্বিক আয়োজনের চিত্র তুলে ধরে।
শিক্ষার্থীদের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে ২১টি হল। এর মধ্যে ছাত্রদের হলে ভোটার সংখ্যা হলো—আল বেরুনী হলে ২১০, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪, শহীদ সালাম-বরকত হলে ২৯৮, মওলানা ভাসানী হলে ৫১৪, ১০ নম্বর ছাত্র হলে ৫২২, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন।
ছাত্রীদের হলে ভোটার সংখ্যা—নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯, জাহানারা ইমাম হলে ৩৬৭, প্রীতিলতা হলে ৩৯৬, বেগম খালেদা জিয়া হলে ৪০৩, সুফিয়া কামাল হলে ৪৫৬, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১, রোকেয়া হলে ৯৫৬, ফজিলাতুন্নেছা হলে ৭৯৮ এবং তারামন বিবি হলে ৯৮৩ জন।
কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। এ প্রতিযোগিতায় বামপন্থি, ছাত্রশিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত প্যানেল মিলিয়ে আটটি দল অংশ নিয়েছে। সবগুলো হলে মিলিয়ে স্থাপন করা হয়েছে ২২৪টি বুথ।
দোহায় হামলার পরদিনই ইয়েমেনে ইসরায়েলের হামলা, নিহত ৩৫