প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন : সিইসি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ এএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও এনআইডিধারী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ লক্ষ্যে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে।

সম্প্রতি কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সেখানে সিইসি প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। আলোচনা সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি ও প্রবাসে ভোট প্রদানের পদ্ধতি নিয়ে সিইসির সঙ্গে মতবিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত